শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পকেট কমিটি অনুমোদন দেয়ায় প্রত্যাখান করেছে বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪১ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদিত ৭নং বড়ইউড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিকে প্রত্যাখান করেছেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেল ৪টায় কদুপুর বাজারে প্রবীন বিএনপি নেতা মদরিছ মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আব্দুর রর মিয়া, ডাক্তার শেখ আব্দুল মুকিত, বদরুজ্জামান, সামছুদ্দিন রানা রিপন, ময়না মিয়া, কাপ্তান মিয়া, নুর উদ্দিন, তারা মিয়া, ফজলু মিয়া, মোস্তাফিজুর রহমান, রুয়েল মিয়া, কাউছার মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন- গত ইউপি নির্বাচনে যারা ধানের শীষের বিপক্ষে নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে দিয়ে ডাক্তার জীবনের নির্দেশে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মনোনীত কবছেন।
এছাড়াও পুরাতন বিএনপির নেতৃবৃন্দকে বাদ দিয়ে আওয়ামী পন্থি অনেককে আহ্বায়ক কমিটিতে স্থান দেয়া হয়েছে। যা দলের জন্য ধ্বংশ ডেকে আনবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করার আহ্বান জানান। এ কমিটি বাতিল না করা পর্যন্ত ডাঃ জীবনসহ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে ৭নং বড়ইউড়ি ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সভা শেষে ইউনিয়ন বিএনপি নেতা সামছুদ্দিন রানা রিপনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল সারা বাজার প্রদক্ষিণ শেষে ডাঃ জীবনের কুশপুত্তালিকা দাহ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com