শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মাদানিয়া মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন আল্লামা ওলীপুরী

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, পরকালে মুক্তি পেতে হলে দ্বীনী শিক্ষা অর্জনের বিকল্প নেই। আর এ শিক্ষা বিস্তারে যারা এগিয়ে আসবে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ূম জালালাবাদী তার বাড়ীতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামের যে খেদমত করে যাচ্ছেন তা প্রশংসনীয়। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। তিনি গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে অবস্থিত মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স এর নব নির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনির সভাপতিত্বে ও মাওলানা রশিদ আহমদ খানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, হবিগঞ্জের সেক্রেটারী মাওলানা আবু সালেহ সাদি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, হাফেজ আব্দুর রহমান, এডভোকেট সুলতান মাহমুদ, মুসলিম সমাজ সংস্থার নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছিত, বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহিদ, মাওঃ সৈয়দ ফয়জুল বারি, মোঃ শফিকুর রহমান, মাওঃ শাহ আলম, মাওঃ জামাল আহমদ, মাওঃ আব্দুল হালিম ইসলামপুরী, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ ফয়সল তালুকদার, মাওঃ মুশাহিদ আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ কামাল উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।
উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগতিায় এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হবিগঞ্জ গতকাল মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সকে স্বীকৃতি প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com