সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আতাউর রহমান সেলিমের মাতার ইন্তেকাল ॥ আওয়ামীলীগের শোক

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতাউর রহমান সেলিমের মাতা মানিক বাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় তিনি শহরের কালিগাছতলা এলাকার বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ বুধবার সকাল ১১টায় রিচি গ্রামের ঈদগাহে তার প্রথম জানাযা, বাদ জোহর হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে ২য় জানাযা এবং বাদ আছর চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজারে ৩য় জানাযা শেষে সেখানেই দাফন করা হবে।
মানিক বাহার মৃত্যুকালে স্বামী মোক্তার হোসেন, ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে মানিক বাহারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা আওয়ামীলীগ। জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের মা মানিক বাহারের মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ এক শোকবার্তায় মরহুমার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তার বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com