সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০১৭-১৮ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ ৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগরে আলী ইদ্রিস হাই স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণে সদর উপজেলার অনুর্ধ ১৬ বছরের ৩০ জন ছাত্র- ছাত্রী প্রশিক্ষণ গ্রহন করে। উক্ত মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া। সাফল্যজনকভাবে মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় উপহার ও সনদপত্র বিতরন করা হয়। মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া, হবিগঞ্জ ও জেলার কোচ মহরম আলী। এতে সভাপত্বি করেন আলী ইদ্রিস হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিনিধি আব্দুল হান্নান। উক্ত মাসব্যাপি হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও স্কুলের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, মোহাম্মদ জিল্লুর রহমান, বিকাশ দাশ, হ্যাপি রানী তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com