মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে জালনোটসহ ৩ জন আটক

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় জালনোটসহ তিন ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার শাকির মোহাম্মদ এলাকার মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে জাল নোট পাচারের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার গঙ্গাচরণ ভৌমিক এর পুত্র গোপেশ ভৌমিক (৪০), বানিয়াচং উপজেলার আবু মিয়ার পুত্র মুহিদ মিয়া (৩৫) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আঃ ছুব্বান মিয়ার পুত্র সুহেব আলী (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আতিকুল আলম ও এএসআই কমল রায় এর এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাকির মোহাম্মদপুর এলাকার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে জালনোট পাচারের সময় তাদেরকে আটক করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)কে.এম. আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com