সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনি’র জন্মদিন পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৭৮তম জন্মদিন পালন করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শরীফ জনি, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোল আহমেদ কাজল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছাব্বির আহমেদ রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, হাজী সামছু, আব্দুর রউফ মাসুক, রুহুল আমীন সিজিল, ডাঃ পিন্টু আচার্য্য, শাহীন তালুকদার, রিমন লস্কর, শাহরিয়া চৌধুরীর সুমন, এডঃ মহিউদ্দিন সোহেল, বিপুল রায়, আলম মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়, যুগ্ম আহ্বায়ক মুমিনুর রহমান সজিব, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, বানিয়াচং উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া, মাধবপুর পৌর যুবলীগ আহ্বায়ক একরামূল আলম লেবু, বিদ্যুৎ মজুমদার, নবীগঞ্জ পৌর যুবলীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মুহিন চৌধুরী, কামাল আহমেদ, সবুজ আহমেদ, আমীর খান, ইমতিয়াজ জাহান শাওন, এনামূল হক শাহীন, ইকবাল হোসেন খান, দেলোয়ার খান, আবুল কাশেম রুবেল, শিমূল, তাজুল ইসলাম, কৃষ্ণ দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান বলেন, পদ্মাসেতুসহ সারা বাংলাদেশে যে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা আর কোনো সরকার করতে পারেনি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও বিজয়ী করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে যুবলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com