মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে সাবেক মেম্বার নিহত

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। শনিবার সন্ধ্যায় শিবপাশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত সাবেক মেম্বার হলেন ওই গ্রামের নুরুল আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে শিবপাশা গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল আহাদ, খেলু মিয়া ও অপরপক্ষে মাসুক মিয়া, সাইফুল মিয়া। গত শনিবার তুচ্ছ বিষয়ে নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে খেলু মিয়ার ভাই সাবেক ইউপি মেম্বার নুরুল আমিন নিহত হন। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সংঘর্ষে সাবেক মেম্বার নিহতের খবর এলাকায় পৌছুলে মাসুক মিয়ার পক্ষের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। এই সুযোগে আব্দুল আহাদ ও খেলু মিয়ার লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লোটপাট চালায়। এলাকাবাসী জানান লোটপাটকারীরা প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল লোটপাট করে নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লোটপাটের কোন খবর পাওয়া যায়নি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com