বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইমাম আহমদ রেযা (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জের জসনে জুলুছ

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় শিক্ষা ও সেবা মূলক সংস্থা আলা হযরত ইমাম আহমদ রেযা (রঃ) ফাউন্ডেশন হবিগঞ্জের উদ্যোগে হবিগঞ্জ শহরে গতকাল শুক্রবার বাদ জুমা শায়েস্তানগর তেমুনিয়া পয়েন্ট হতে এক বিশাল ট্রাক জুলুছ বের করা হয়। জুলুছটি সারা শহর প্রদক্ষিণ করে শায়েস্তানগর তেমুনিয়া পয়েন্টে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাছির উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুফতি আব্দুল আলী ক্বাদরী, মাওঃ মঈন উদ্দিন আশরাফী, মাওঃ সফিকুল ইসলাম, মাওঃ জহির রেজা অত্ত্বারী, মাওঃ নুরুল হুদা, মাওঃ রেদুয়ানুল হক আশরাফী, মাওঃ ফরিদ উদ্দিন মাসুদ, মাওঃ আজিজুল ইসলাম খান, সৈয়দ মামুনুর রশিদ, মাওঃ মহিউদ্দিন, মুফতি আব্দুস শহীদ, মোঃ ছানু মিয়া প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী।
উক্ত জুলুছে হবিগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা ট্রাক ও মোটর সাইকেল যোগে দলে দলে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com