বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাইতগাও গ্রামে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আইন উদ্দিনের সাথে একই গ্রামের মর্তুজ আলীর ইভটিজিংয়ের ঘটনা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আইন উদ্দিন (৫৫), সাগর আহমেদ (১৬), মহিউদ্দিন (১৮), তোফাজ্জল (১৫), আব্দুল লতিফ (৭০), সাবাজ (৩৫), ফাজিয়া বেগম (৬০), মিনারা বেগম (৩৮), মিজান মিয়া (৩০), ধলাই মিয়া (২৫), ফয়ছল (১৬), ছায়েদ আলী (৪০) ও মর্তুজ আলী (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com