বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৯৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর উদ্যোগে গতকাল বিকাল ৩টায় স্থানীয় লিংক কার্যালয়ে প্রফেশনাল সার্ভিসের অধীনে ‘ঐড়ি ঃড় ৎিরঃব ধ ঈঠ’ ও ‘ঐড়ি ঃড় ভধপব ধ ারাধ’ এর উপর ২টি সেমিনারের আয়োজন করা হয়। রোটার‌্যাক্টর ডা. অনুজ কান্তি দাশ এর পরিচালনায় এবং রোটার‌্যাক্টর অন্তু দেব ও সজীব চন্দ্র গোপ এর সহযোগিতায় উক্ত সেমিনারে প্রধান অতিথির পদ অলংকৃত করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজার অনুপ কান্তি দাশ (এফ.এ.ভি.পি)। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক পিএইচএফ, রোটারিয়ান পিএসসিসি প্রদীপ দাশ সাগর, রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর শুভজিৎ দেব শাওন, আইপিপি রো. দিবাকর পাল, পিপি আজহারুল ইসলাম মুরাদ, ফটো সাংবাদিক রনু বিশ্বাস সহ রোটার‌্যাক্টর, ইন্টার‌্যাক্টর এবং অতিথিবৃন্দ।
উক্ত কর্মশালায় মাল্টিমিডিয়ার সাহায্যে আলোচকবৃন্দ সেমিনারে আগত প্রশিক্ষনার্থীদের একটা জীবন বৃত্তান্ত সঠিক উপায়ে লেখার উপর এবং চাকুরীর ভাইভা বোর্ডে সফল হবার জন্য বিভিন্ন টিপস দেন। কর্মশালা শেষে রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রো. শুভজিৎ দেব শাওন আগত প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অতিথিদের ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com