বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি মজিদ খানের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংসদ সদস্য আব্দুল মজিদ খান তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি উজিরপুর বাজারে, ইমামবাড়ি বাজারে, শিবগঞ্জ বাজারে, ঘাটুয়া বাজারে ও গুনই বাজারে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গনসংযোগ ও পথসভা করেন। পথসভায় তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়ে সম্মানিত করেছেন। আমি যেদিন থেকে এমপি হয়েছি সেদিন থেকেই দিন রাত পরিশ্রম করে আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করে যাচ্ছি। আমি যে উন্নয়ন করেছি স্বাধীনতার পরে  কোন এমপি এত উন্নয়ন করতে পারেনি। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, শিক্ষা বান্ধব সরকার, জনগণের কৃষি বান্ধব সরকার ও গরীব দুঃখী অসহায় মানুষের সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দলের মধ্যে গ্র“পিং লবিং করা চলবে না, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা দলের মধ্যে গ্র“পিং সৃষ্টি করে দলের ক্ষতি করতে চায় তারা আওয়ামীলীগের হিতাকাংখী নয়।
সভায় খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, সাবেক চেয়ারম্যান ও কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক, খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক চৌধুরী, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ, প্রধান শিক্ষক মোঃ গোলাম আকবর চৌধুরীসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com