শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শান্তিপূর্ণ হরতাল পালন করায় হবিগঞ্জবাসীকে ধন্যবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অন্যায়ভাবে বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে চাউল, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবীতে সিপিবি-বাসদ-বামমোর্চার আহ্বানে ঘোষিত আধা বেলা হরতাল পালন করায় হবিগঞ্জবাসীকে ধন্যবাদ জানান জেলা সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার নেতৃবৃন্দ। হরতাল চলাকালে সকাল ৬টায় হরতালের সমর্থনে খোয়াই ব্রীজ থেকে শহরের প্রধান সড়কে পিকেটাররা মিছিল করে। ৮টার দিকে মিছিলটি সাইফুর রহমান টাউন হলের সামনে গেলে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে মিছিলটি কোর্ট মসজিদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জসীম উদ্দিন, ছাত্রফ্রন্ট নেতা বাপন পাল, প্রসাদ চৌহান।
সভায় হরতাল পালনে পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেন এবং বলেন বিদ্যুতের বর্ধিত বিল প্রত্যাহার এবং জিনিসপত্রের দাম না কমালে জনগণকে সাথে নিয়ে দাবী আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com