বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে নক আউট ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৮৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের জে.কে সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে গতকাল বুধবার নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম বানিয়াচং ফুটবল একাদ্বশের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়। নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি পাবেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ জে কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক ফারুক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শেখ মহিউদ্দিন আহমদ, পৌর কাউন্সিলর সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা সুবান মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, সাবেক মেম্বার রফিক মিয়া, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খুর্শেদ আলম মফিজ, সাংবাদিক আলী হাছান লিটন, শাওন আহমদ, শয়ন আহমেদ, জিলা আহমেদ, আমজদ মিয়া, সামির আহমদ প্রমুখ। উক্ত খেলায় কয়েক হাজার ক্রীড়ামোদী উপস্থিতি ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com