বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ডাবল মার্ডার মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মলাই মিয়ার জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৭০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে জোড়া খুনের মামলার প্রধান আসামী মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই মিয়া (৪২) এর জামিন না মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আদালতের বিচারক মোঃ আতাবুল্লাহর আদালতে জামিন শুনানী শেষে এ আদেশ দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি সিরাজুল হক চৌধুরী, এপিপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদ ও এডভোকেট হাফিজুল ইসলাম। এর আগে তিনি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিনে ছিলেন। গত ২৫ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হাজির হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে লাখাই থানার তৎকালীন এসআই কাঞ্চন হত্যা, তৎকালীন থানার ওসি সমীর বশালের উপর হামলা মামলার অভিযোগ রয়েছে।
এ ছাড়াও ২০১৫ সালের ১৭ জুলাই স্থানীয় বুল্লা বাজারে ফল ব্যবসায়ী উপজেলার পূর্ব সিংহগ্রামের শাহজাহান মিয়ার সাথে খেজুর ও আম কেনা নিয়ে বাকবিতন্ডা হয় উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান মলাই মিয়ার পুত্র জাকির হোসেনের। একই দিন বিকেলে হঠাৎ স্থানীয় বুল্লা বাজারে এ নিয়ে উভয়ের মাঝে আবারো সংঘর্ষ হয়। ১৯ জুলাই মলাই মিয়ার নেতৃত্বে সকাল ১০টায় তেঘরিয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিংহগ্রামে গিয়ে অতর্কিত হামলা চালানো হয়। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিংহগ্রামের বকুল মিয়া ও কদম আলী নামের ২ জন নিহত ও শতাধিক আহত হয়।
এ ব্যাপারে বকুলের স্ত্রী তফুরা আক্তার ও কদম আলীর ভাই বাদি হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেন। এরপর মলাই মিয়া পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com