বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্লু হোয়েল গেমস ? নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/মোঃ আলগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রুহেল (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার রুহেল তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে কেউ কেউ ধারণা করছেন ব্লু হোয়েল গেম’এ আসক্ত হয়ে সে আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের মামা লন্ডন প্রবাসী ইউনুছ মিয়া বাড়িতে মায়ের সাথে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল রুহেল। সে নবীগঞ্জ ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরিক্ষার্থী ছিল। গত শনিবার দিনের কোন এক সময় রুহেল তার শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই দিন বিকাল প্রায় ৪টায় পরিবারের লোকজন তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রুহেলের এমন মৃত্যুর সংবাদ পেয়ে সহপাঠি, গ্রাম ও এলাকার লোকজন তাকে দেখতে যান। এসময় রুহেলের হাতে তিমি মাছের মত কি যেন আকাঁ ও তার বুক সহ সারা শরীরে সাংকেতিক চিহ্ন রয়েছে বলে জানান সহপাঠি ও প্রত্যক্ষদর্শীরা।
রুহেল এর পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কলেজ ছাত্র রুহেল কিছু দিন ধরে মোবাইল ফোন নিয়ে সব সময় ব্যস্ত থাকতো। এক পর্যায়ে রুহেল মানুষিক রোগীর মত হয়ে যায় এবং হাত সহ সারা শরিরে আঘাতের চিহ্ন দেখা যেত। রুহেলের এক সহপাঠি নাম প্রকাশ না করার শর্র্তে জানান, রুহেল ব্লু হোয়েল গেমে আসক্ত ছিল। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই দিন রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com