বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় ॥ ভাইস চেয়ারম্যান তারার গাড়ি চালক জসিম কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপিসহ নারী ইউপি মেম্বারদের উপর হামলাকারী নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়ার ব্যক্তিগত গাড়ি চালক জসিম উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল রোববার সে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সামছু মিয়া চৌধুরী, এডভোকেট নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, এডভোকেট আলমগীর চৌধুরী, এডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন এডভোকেট মুহিত চৌধুরী ও এডভোকেট ফয়জুল বশির চৌধুরী। রবিবার বিকাল সোয়া ৫টায় বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ফয়জুল বশির চৌধুরী জানান, কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী বাহুবল উপজেলার ভূগলী গ্রামের কাছুম আলীর পুত্র জসিম মিয়া (২০) জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com