বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ৩ সরকারি কলেজে কর্মবিরতি

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ সরকারি কলেজে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সরকারি বৃন্দাবন কলেজ, সরকারি মহিলা কলেজ এবং চুনারুঘাট সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় সংসদে পাসকৃত জাতীয় শিক্ষানীতি-২০১০-এ বর্ণিত নীতিমালার আলোকে জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডার বহির্ভূত রেখে স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবিতে এই ৩টি কলেজের শিক্ষকগণ কর্মবিরতি পালন করেন।
সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষক মিলনায়তনে রোববার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-শিক্ষক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সুভাষ চন্দ্র দেব ও জামাল হোসেন।
বক্তারা একই দাবিতে সোমবারও কর্মবিরতি সফল করার আহবান জানান। এ সময়ের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলেও জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com