বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজারে ডাঃ আবদালের গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৮১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল গতকাল শুক্রবার শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি ওই এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তার নির্বাচনী প্রচারপত্র বিলি করেন। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই এলাকায় তিনি সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। ড্রাইভার বাজারে গণসংযোগ শুরুর পূর্বে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সৈয়দ অলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও মুরুব্বি খিরাজ মিয়া, তবারক উল্লাহ, মকসুদ আলী, স্কুল শিক্ষক দুলাল মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী ইয়াছির আহমদ, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ বিলাল মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক শফি কাইয়ূম, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক মোঃ শামীম মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ হারুন, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজু আহমেদ, মোঃ সুবেল মিয়া, কিম্মত আলী, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক তাউছ মিয়া, ইউনুছ মিয়া, ছাত্রদল নেতা এবিএম বেলাল তালুকদার, মোঃ দুলাল মিয়া, মোঃ রুবেল মিয়া, জানে আলম, শাহ আল আমিন প্রমূখ। গণসংযোগকালে তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com