বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ সালিশ সভায় সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৬৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুতাজিলপুর গ্রামে বাড়ীর জায়গার সীমানা নিয়ে পুর্ব বিরোধের জের সালিশ সভায় দু‘দল লোকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের যুবতী ও বৃদ্ধাসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মুতাজিলপুর গ্রামের (অবঃ) সৈনিক মাহমুদ হোসেন ও একই গ্রামের পাশের ঘরের আব্দুর রহিমের মধ্যে বেশ কিছু দিন ধরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার দাঙ্গাহাঙ্গামাসহ পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা ও চলে আসছিলো। এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলের দিকে বিরোধীয় ওই ভূমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উভয় পক্ষকে নিয়ে বিচার সালিশ বসে। সালিশ চলাকালে আব্দুর রহিমের বক্তব্য প্রদানকে কেন্দ্র করে মাহমুদ হোসেনের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন লাটিসোটা, চুলপি দিয়ে সংঘর্ষ চলে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহতরা হল, আবুল কালাম (৪৯), আব্দুল খালিক (৭৫), সজ্জাদ মিয়া (৪৫), আবু তাহের (৪০), আব্দুর রহিম (৫৬), রিপা বেগম (১৮), লাকি বেগম (৬০), আশরাফুর রহমান (২৫) ও আব্দুল বাতির (১৮)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com