বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেফতার ৯

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শংকরপুর গ্রামের ফজলুর রহমানের পুত্র জিলু মিয়া (৬০), জিল্লা মিয়ার পুত্র শাহিন মিয়া (২২), মীরেরপাড়া গ্রামের শেখ রমিজ উদ্দিন (৫০), শেখ রমিজ উদ্দিনের পুত্র সাজন মিয়া ওরফে শাহজাহান (২৫), কাজীহাটা গ্রামের আব্দুল আমিনের পুত্র মামুন মিয়া (৩২), চিচিরকোট গ্রামের মৃত আজগর আলীর পুত্র ছাদেক আলী (৪৫), মেরাজ আলী (৩৩), ছায়েদ আলী (২৫) ও নারিকেলতলা গ্রামের হিরা মিয়ার পুত্র অলি মিয়াকে গ্রেফতার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এসআই সুহেল মাহমুদ, মফিদুল হক, সেলিম আহমেদসহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com