বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে নবীগঞ্জে বড় ভাকৈর ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরীর উপর বাহুবলে হামলার প্রতিবাদে গত সোমবার নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ অনুষ্টি হয়েছে। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত জগন্নাথপুর বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার রাকেশ চন্দ্র দাশের সভাপতিত্বে এবং ডেপুটি কমান্ডার গজেন্দ্র চন্দ্র দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, বাজার কমিটির সহ-সভাপতি ডাঃ অরুন বিজয় দাশ, বীর মুক্তিযোদ্ধা দীপেশ চন্দ্র দাশ, স্বাধীনতার সংগ্রামে বিভিন্ন ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের তৎকালীন চিকিৎসক ডাঃ প্রণব কুমার রায়, নির্মল চন্দ্র দাশ, কৃষ্ণ চন্দ্র দাশ, ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি শৈলেন্দ্র গুপ্ত রানু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক দেবব্রত দাশ, সাবেক মেম্বার রুবেল চৌধুরী, কৃষকলীগের সাংগঠনিক ডাঃ নৃপেশ দাশ, যতীন্দ্র মোহন দাশ, নারায়ন দাশ, নিকুঞ্জ মহালদার, গোলাপ মিয়া, রীতা রানী দাশ, বীনা রানী দাশ, শান্তি রানী দাশ, রুনু অধিকারী প্রমুখ। সমাবেশে বক্তাগণ এমপি কেয়া চৌধুরীর উপর হামলাকারী সন্ত্রাসী তারা মিয়া ও সাহেদ মিয়াসহ দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলখ শাস্তি দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com