বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে তদন্ত শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৬৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হোসেন আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অসদাচরণ, তহবিল তছরুপ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও কর্তব্য কাজে অবহেলাসহ নানা অভিযোগ উঠেছে। উপজেলার খনকারীপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমান এর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিন তদন্ত করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক হারুনুর রশীদ ও সহকারী পরিচালক সহকারী অধ্যাপক প্রতাপ চৌধুরী। তদন্তকালে অভিযোগকারী খলিলুর রহমান অভিযোগের সকল প্রমানাদি নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও অভিযোগকারীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। অভিযোগকারী খলিলুর রহমানসহ স্থানীয় লোকজন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক প্রতাপ চৌধুরী জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরেজমিন গিয়ে অধ্যক্ষ ও অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের জবানবন্দী লিপিবদ্ধ করে অভিযোগ তদন্ত করা হয়েছে। প্রমান পাওয়া গেলেও দোষীর বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com