বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সরকারী শিশু পরিবারের দুই শিশু নির্যাতনের ঘটনা সালিশে নিস্পত্তি

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী শিশু পরিবারের দুই শিশুকে পিটিয়ে আহত করার ঘটনা সালিশে নিস্পত্তি হয়েছে। গতকাল সকালে শিশু পরিবারে জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা মিতা, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক আবু নাইম মৃধা, সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, বহুলা গ্রামের সর্দার আব্দুল মান্নান, ইউপি সদস্য আবুল ফসল, অনু মিয়াসহ বহুলা গ্রামের মুরুব্বিয়ান।
সালিশ বৈঠকে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বিরোধ নিস্পত্তি হয়। এ সময় জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, শিশু পরিবারের এতিম শিশুদেরকে দেখভালের দায়িত্ব শুধু সরকারের একার নয়। এতিমদেরকে দেখভাল করার দায়িত্ব সবার। এটি সামাজিক দায়িত্ব। বিশেষ করে বহুলা গ্রামে যেহেতু প্রতিষ্ঠানটি অবস্থিত সেহেতু ওই গ্রামের সবাইকে এই প্রতিষ্ঠানের অভিবাবক হিসাবে দায়িত্ব পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com