মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা সংবাদপত্র হকার্স সমিতির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার শহরের খোয়াই মুখস্থ প্রতিদিনের বাণী কার্যালয়ে অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দৈনিক জননীর যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী।
হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজের পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এডঃ লায়ন বজলুর রহমান, ব্যাকসের কোষাধ্যক্ষ হাজী আব্দুর রহমান তালুকদার, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, মনিষ আচার্য্য, দুরন্ত সংসদ সভাপতি টেনু মিয়া, সোনার বাংলা সংসদের সম্পাদক আবুল কাসেম রুবেল, ব্যবসায়ী ইকবাল হোসেন, সমিতির সিনিয়র সদস্য আহমদ মিয়া, কাঞ্চন রায়, ইসলাম খান, আলামীন, শাহীন মিয়া, আব্দুন নুর, রুবেল, চান মিয়া, দুলাল মিয়া, জালাল মিয়া, লাউছ মিয়া, ফারুক মিয়া, সাফিয়া বেগম, আফজল মিয়া, আজিজ, আলীমুদ্দিন, রুবেল মিয়া (২), মুস্তাকিম, অজয়, বিশু, কৌশিক, চয়ন, মুকিত, সরাজ মিয়া, মনোহর মিয়া ও নাছির মিয়া প্রমুখ। আলোচনা সভার আগে মিলাদ মাহফিল পরিচালনা করে উমেদনগর পশ্চিম মসজিদের ইমাম সৈয়দ আহম্মদ। মাহফিলে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ওয়াহিদুজ্জামান জিতু মিযার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com