সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মিরপুরে খাবার খেয়ে ডাক্তারসহ একই পরিবারে ৫ জন মৃত্যুপথযাত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে খাবার খেয়ে ডাক্তারসহ একই পরিবারের ৫ সদস্য মৃত্যুপথযাত্রী। গতকাল সোমবার দুপুরে খাবার খাওয়ার পর বাহুবল উপজেলার খোজারগাও গ্রামের বাদশা মিয়ার পুত্র মিরপুর এলাকার বাসিন্দা ডাঃ সফিকুল ইসলাম, তাঁর স্ত্রী জুলেকা রহমান, পুত্র তানভীর রহমান, কন্যা জুই দুপুুরের খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এদিকে মায়ের বুকের দুধ খেয়ে ৬ মাসের শিশু কন্যা নওরীনও অসুস্থ হয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাঃ সফিকুল ইসলাম জানান, খাবারের সাথে চেতনাশক কিছু মিশিয়ে তাকে ও তাঁর পরিবারের ক্ষতি করতে চেয়েছিল কেউ। হবিগঞ্জ সদর হাসপাতালের ডাঃ মুখলেছুর রহমান জানান, সময়মতো হাসপাতালে নিয়ে আসায় তারা প্রাণে বেচে গেছেন। এ রিপোর্ট লেখাকালে ডাঃ সফিকের জ্ঞান ফিরে এলেও অন্যদের জ্ঞান ফিরে আসেনি। ডাক্তার সফিক খোজারগাও গ্রামের স্থানীয় মেম্বার বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com