শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম পেয়ারী লাল রবিদাস (৪৫)। তিনি উপজেলার ফয়জাবাদ চা বাগান দক্ষিণ লেনের মৃত রাম লঘন রবিদাসের পুত্র। এ সময় তার কাছ থেকে ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রশিদপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রশিদপুর বাজারের উত্তর পাশের আখরায় অভিযান চালিয়ে চোলাই মদ বিক্রিকালে পেয়ারী রবিদাসকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় অবৈধ মাদক দ্রব্য বিক্রির দায়ে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com