বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জনসেবায় শ্রেষ্ট কাউন্সিলর স্বীকৃতি পেলেন নবীগঞ্জের জাকির হোসেন

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন জনসেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক মাদার তেরেসা ২০১৭ পদকে স্বীকৃতি লাভ। এছাড়া দূষনমুক্ত বাংলাদেশ নির্মাণে উদীয়মান বাংলাদেশ কর্তৃক গুণীজন সম্মাননা লাভ করেন। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা যুবলীগের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন এ স্বীকৃতি পাওয়ায় তাকে মিষ্টি মুখ করান হবিগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ ও সফিকুজ্জামান হিরাজ, জেলা যুবলীগ নেতা শাহীন তালুকদার, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল মোহাম্মদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, আলহাজ্ব খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমদ খাঁন, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা রুহেল আহমদ। এছাড়া জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com