মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রী আহত হওয়ার মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্বামীর হামলায় হবিগঞ্জ ল’ কলেজের ছাত্রী আহত হওয়ার মামলার পলাতক আসামী রমজান আলী ওরপে রাজু (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদের গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামের হাজী নিম্বর আলীর পুত্র রাজমিস্ত্রি রমজান আলী ওরফে রাজু বিয়ে করে পাকুড়িয়া গ্রামের মৃত হাজী নুরুল ইসলামের কন্যা আসমা (৩০) কে।
বিয়ের পর প্রায়ই তার উপর যৌতুকের জন্য নির্যাতন চালাত। ২০১৫ সালে মে মাসে আসমাকে কৌশলে প্রাকৃতিক দৃশ্য দেখানোর কথা বলে সাতছড়ির গহীন বনে নিয়ে যায় তার স্বামী রমজান আলী। সেখানে ওৎ পেতে থাকে তার দুই সহযোগী। তারা আসমাকে জাপটে ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। বনকর্মীরা আসমার পরিবারের লোকজনকে খবর দিলে তারা আসমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
তার অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আসমা বাদি হয়ে মামলা করলে ৩ বছর পর রাজু পুনরায় গতকাল ওই সময় আসমাকে ধরে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসআই সুমনুর রহমান জানান, রাজুকে গতকালই কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com