শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার নোয়ানী গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুর রশিদের পুত্র মাদক ব্যবসায়ী গণি মিয়া (৪০) কে আটক করে। এ সময় তাঁর নিকট থেকে ৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে মাধবপুর থানার একদল পুলিশ উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে আলমগীর (৩০) নামের এক গার্মেন্টস সুপার ভাইজারকে আটক করে। তাঁর প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে সিরাজগঞ্জ জেলার রামশ্রী গ্রামের আব্দুল হাকিমের পুত্র। গতকাল শনিবার বিকালে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com