বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রেনের নিচে পড়ে দুই বোন আহত

  • আপডেট টাইম শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৭৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনের নিচে পড়ে দুই বোন আহত হয়েছে। একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতরা হচ্ছে, বেঙ্গাডুবা গ্রামের সব্জি ব্যবসায়ী শাহজাহান মিয়ার দুই মেয়ে পান্না আক্তার (১০) ও সুমাইয়া আক্তার (১৪ মাস)। পান্না স্থানীয় ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াপাড়া রেলস্টেশনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে আসা চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন নোয়াপাড়ায় দাঁড়ানো ছিল। এ সময় দুই বোন ট্রেনের একটি বগির পেছনে উঠে বসে। কিছুক্ষণ পর ট্রেনটি চলতে শুরু করলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে পান্না আক্তারের একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। নোয়াপাড়া স্টেশন মাস্টার মো. সাঈদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com