বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুর ভ্যালীতে প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৭৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালীতে সুষেন মুন্ডা (১৮) নামের এক যুবক প্রেমে ব্যর্থ হয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সাধু মুন্ডার পুত্র। গত বৃহস্পতিবার গভীর রাতে সকলের অগোচরে সুষেন বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হাসপাতালে লাশের পাশে আহাজারী করে সুষেনের মা আরতি মুন্ডা জানান, গত ৬ মাস ধরে একই বাগানের এক কর্মচারীর কন্যার সাথে তার পুত্রের প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানির পর সুষেনের সাথে ওই কর্মচারীর কন্যার বিয়ে দিতে আপত্তি জানায় তারা। এতে অভিমানে ওই দিনরাতে বিষপান করে ছটফট করতে থাকে সুষেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com