শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আগামী সপ্তাহে পদত্যাগ করছেন সৌদি বাদশাহ সালমান!

  • আপডেট টাইম শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ আগামী সপ্তাহে পদত্যাগ করছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি রাজপরিবারের ঘনিষ্ট একটি সূত্রের বরাতে ব্রিটেনের ডেইলি মেইল এই খবর দিয়েছে। বাবার পদত্যাগের পর ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণ করবেন। বাদশাহ হিসেবে মোহাম্মদ বিন সালমান দায়িত্ব গ্রহণ করলেও ‘পবিত্র দুই মসজিদের জিম্মাদার’ হিসেবে থাকবেন সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে দেশটির বাদশাহের হাতেই পবিত্র কাবা ও মসজিদে নববীর জিম্মাদারের দায়িত্ব থাকতো। বিন সালমানের পরিকল্পনা বাস্তবায়ন হলে এই প্রথমবারের মতো বাদশাহের বাইরে কারো হাতে মসজিদ দুটির দায়িত্ব থাকবে।
ডেইলি মেইলকে সৌদি রাজপরিবারের ঘনিষ্ট ওই সূত্র জানিয়েছে, ‘যদি অনাকাংখিত কিছু না ঘটে তাহলে আগামী সপ্তাহেই ছেলে এমবিএসের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বাদশাহ সালমান।’ মোহাম্মদ বিন সালমানের নামকে পশ্চিমা সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা সংক্ষেপে ‘এমবিএস’ হিসেবে লিখে থাকেন।
সূত্র মতে, ক্ষমতা গ্রহণের পরপরই ইরানের বিরুদ্ধে নিজের পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করবেন বিন সালমান। বর্তমানে একাধিক ফ্রন্টে তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া সৌদি আরব আরও কঠোর হবে দেশটির বিষয়ে। এমনকি ইসরায়েলের সহাতায় লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে পত্রিকাটি। রাজপরিবারের সিনিয়র সদস্যদের পরামর্শ উপেক্ষা করে ইরান এবং হিজবুল্লাহকে টার্গেট করতে চান এমবিএস।
নিজের ক্ষমতা সংহত করা ও বিরুদ্ধ মতকে দুর্বল করতে চলতি মাসের শুরুতে সৌদি রাজপরিবারে গ্রেফতার অভিযান চালান বর্তমান ক্রাউন্স প্রিন্স এমবিএস। দেড় ডজন প্রিন্স এবং তার চেয়েও বেশি সংখ্যক বর্তমান ও সাবেক মন্ত্রীকেও দুর্নীতির অভিযোগে আটক করে রিয়াদের একটি পাঁচতারকা হোটেলে বন্দী করে রেখেছেন তিনি। এদের মধ্যে কয়েকজন সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি, যাদের ব্যাংক একাউন্টগুলো জব্দও করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com