মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইয়াবাসহ আটক শিল্পী মজনু ও তাঁর ৩ শিষ্যকে কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালিগাছ তলা থেকে ইয়াবাসহ আটক বাউল শিল্পী মজনু শাহসহ তাঁর ৩ শিস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার তাদের জামিন শুনানী অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার সিনিয়র এসআই মুফিজুল ইসলাম বাদি হয়ে মামলা করেন। এর আগে গত সোমবার গভীররাতে সদর থানার মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কালিগাছ তলা এলাকার মজনু শাহর গানের আস্তানায় অভিযান চালিয়ে ওই এলাকার আতাউর রহমানের পুত্র মজনু শাহ (৪০), তার শিস্য আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সোহাগ মিয়া (২০), বাহুবল উপজেলার ভাতকাটি গ্রামের ময়না মিয়ার পুত্র হান্নান মিয়া (২৫) ও সদর উপজেলার রিচি গ্রামের নিম্বর আলীর পুত্র সিরাজুল ইসলাম (২২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com