সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে আইজিপি কাপ যুব কাবাডিতে চ্যাম্পিয়ন সদর

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে হবিগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা ৩৭-৩৫ পয়েন্টে বানিয়াচং উপজেলাকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূঞার সভাপতিত্বে অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, গোলাম ফারুক, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক, বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন আহমেদ সাম্মু ও হুমায়ুন খান। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক শাহ ফখরুজ্জামান। পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে পুলিশ বলেন-খেলাধুলা মানুষের মন বিকশিত করে এবং অপরাধ মুক্ত রাখে। তিনি বলেন-আমি হবিগঞ্জে দায়িত্ব নেয়ার পর সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জকে অপরাধ মুক্ত রাখতে। হবিগঞ্জ অপরাধ মুক্ত রাখার জন্য আমি নানা কার্যক্রম বাস্তবায়ন করেছি। এছাড়াও অপরাধ মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধুলার আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে টপি তুলে দেন। বাংলাদেশে কাবাডি ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্ণামেন্টে ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com