সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

গোপিনাথপুর পুকুর দখলমুক্ত করার আশ্বাস দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭
  • ৮২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের চিড়াকান্দি গোপিনাথপুর এলাকার পৌরসভার শত বছরের পুরাতন পুকুর পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি পুকুরের আশপাশের মানুষের সাথে কথা বলেন এবং পুকুরটি দখল মুক্ত করার আশ্বাস দেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অ্যাডঃ বিজন বিহারী দাশ, রফিকুল হাসান চৌধুরী তুহিন, এলাকার বিশিস্ট মুরুব্বী সমুজ মিয়া, রবি দেব, কোখা সূত্রধর, রামেস্বর পাল মন্টু, নায়েব আলী, কাজল পাল, উত্তম রায়, পিনাকী রায়, সঞ্জয় রায়, শুকেশ পাল, সুমন পাল, পুকুর রক্ষা কমিটির সমন্বয়কারী আব্দুল রকিব রনি, বিপ্লব রায় সুজন, ইমন পাল, মিজানুর রহমান মিজান, সমাজকর্মী কৌশিক আচার্য্য পায়েল, এসডি আর পিনাক, রাহি রায়, নয়ন রায়, দীপায়ন দীপ্তসহ এলাকাবাসী।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার ৬০ শতক জায়গায় ঐতিহ্যবাহী ওই পুকুরটিতে এক সময় এলাকাবাসী পুকুরটি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন। পুকুরটিতে প্রতিদিন শত শত লোক গোসল করতেন। কয়েক বছর পূর্বে ওই এলাকার আব্দুস সালাম নামে এক ব্যক্তি লিজ নিয়ে নানা কৌশলে পুকুর দখলে করে রেখেছে। এছাড়া পাড়ে ময়লা আবর্জনার স্তুপ করায় এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com