মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জ থেকে মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক মাদক ব্যবসায়ী কামাল আহমেদ (৪৫) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ২৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম ওরফে বস্তার বাড়ির মৃত মেন্দি হোসেনের পুত্র। গতকাল রবিবার রাত ৯টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় কামালকে আটক করলে কামাল তাদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরে তার শার্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। কামাল মাদক সম্রাজ্ঞী হেলেনার ছোট ভাই। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com