মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের জয়পুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৫

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে জুয়া খেলার ঘটনা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই এলাকার এক প্রভাবশালী নেতা দীর্ঘদিন ধরে জয়পুরসহ আশপাশের এলাকায় জুয়ার আসর বসায়। জুয়ায় অংশ নিতে গিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে এলাকার যুবকরা। এমনকি অল্পদামে বাড়ির গবাদি পশুও বিক্রি করে দিচ্ছে তারা। ওই দিন এক ব্যক্তির বাড়িতে জুয়া খেলতে যায় একই গ্রামের আনোয়ার আলী ও ইব্রাহিম। খেলায় হার-জিত নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একে অপরের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে কামাইছড়া পুলিশ ফাঁড়ির পুলিশ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মরিয়ম বিবি (৪০), আনোয়ার আলী (৪৫), ইব্রাহিম (৩০), সামছুল (২৫), জাহাঙ্গীর (২৫), আবুল কাশেম (৭০), সেলিনা (২০) ও তৈয়ব আলী (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com