মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে সেনা সার্জেন্ট হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৬১৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট সাজিদুর রহমান টেনু হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল হাই (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার আদিত্যপুর গ্রামের সুরুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আকছির মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ আদিত্যপুর গ্রামের সুরুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল হাইকে গ্রেফতার করে। বাহুবলের আলোচিত এ হত্যা মামলায় এ পর্যন্ত ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ, গত ৫ অক্টোবর সকাল ৮ টায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপরে লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে সিএনজি অটোরিকসা থেকে নামিয়ে উপর্যপুরি ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী রাহেলা খাতুন বাদি হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com