বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী সেরা করদাতা শফিকুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৬-২০১৭ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট কর অঞ্চল কর্তৃক আয়োজিত ২০১৬-২০১৭ করবর্ষে সিলেট বিভাগের সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোঃ শফিকুল ইসলাম, সিলেট জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ সভাপতি মোঃ হাসিন আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা)। সভায় সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। জেলা ওয়ারী হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ সেরা করদাতা হিসেবে মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রসঙ্গত, মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম এ পর্যন্ত ১০ বার জেলার সর্বোচ্চ সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন।
ক্যাপশন : ২০১৬-২০১৭ করবর্ষে হবিগঞ্জ জেলার ১০তমবার সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী সেরা করদাতা জনাব মোঃ শফিকুল ইসলাম, প্রোঃ মেসার্স শরীফ ষ্টোর, বাণিজ্যিক এলাকা, হবিগঞ্জকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি জনাব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, কমিশনার, সিলেট বিভাগ, বিশেষ অতিথি জনাব কামরুল আহসান, ডিআইজি, সিলেট রেঞ্জ এবং জনাব গোলাম কিবরিয়া, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com