মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে চাচা-ভাতিজির সংঘর্ষ ॥ চাচা নিহত

  • আপডেট টাইম শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ৭৯৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা-ভাতিজির সংঘর্ষে চাচা নিহত হয়েছেন। এ সময় ৩ ভাতিজি আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আইন উল্লা (৫৫)। তিনি যাদবপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে আইন উল্লা ও তার ৩ ভাতিজি সাদত উল্লার মেয়ে সুমি, নাছিমা ও আয়েশার মধ্যে বিরোধ ছিল। গতকাল শুক্রবার সুমি, নাছিমা ও আয়েশা মিলে বিরোধীয় জমিতে বেড়া দেয়ার চেষ্টা করে। এ সময় চাচা আইন উল্লা বাঁধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আইন উল্লা (৫৫), সুমি আক্তার (১৮), নাছিমা আক্তার (২০) ও আয়েশা আক্তার (২২) আহত হন। আহতদের মাঝে গুরুতর অবস্থায় আইন উল্লাহকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এছাড়া সুমি আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও অন্যান্যদের বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র এএসপি মো: রাসেলুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধিন তিন তরুণী পুলিশের নজরধারীতে আছে।
এদিকে একটি সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভাতিজিদের সাথে আইন উল্লার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আইন উল্লা উত্তেজিত হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এঅবস্থায় হার্টএ্যাটাকে তিনি মারা যান। পুলিশ বলছে ময়নাতদন্ত পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com