বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭
  • ৭০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ  আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল  হোসাইন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে। ২০১৭-১৮ মৌসুমে সরিষা ও ভূট্টা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪শ কৃষককে ১কেজি করে সরিষা বীজ ও ৩০ কেজি সার এবং ২০ জন কৃষকদের মধ্যে ২কেজি করে ভূট্টা বীজ ও ৩০ কেজি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com