মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রিচি গ্রামের অপহৃত শিশু বাহুবলে উদ্ধার অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৭৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ রিচি গ্রামের অপহৃত শিশু হেনা আক্তার (৮)কে বাহুবল থেকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। অপহরণকারী হচ্ছে, বানিয়াচং উপজেলার চিলাপাঞ্জা এলাকার মৃত রজব আলীর ছেলে জাসুক মিয়া (২৫)। অপহৃত হেনা আক্তার হচ্ছে রিচি গ্রামের ছালাম মিয়ার মেয়ে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর বাজার থেকে তাকে আটক ও অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে ব্যাগের লোভ দেখিয়ে সিএনজি অটোরিক্সায় করে হেনাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মিরপুর গ্রীণ লাইন টেলিকমের মালিক সুজন দেবের সন্দেহ হলে তাকে আটক করে। স্থানীয় সিএনজি অটোরিক্সা ম্যানেজার ইউনুছ মিয়া তাকে জিজ্ঞেস করলে অপহরণকারী যুবক তার বাড়ি কখনো বানিয়াচং কখনো চুনারুঘাট বলে পরিচয় দেয়। এ সময় সাথে থাকা শিশুটি যুবকটিকে ছিনেনা বলে জানায়। শিশুটি জানায়, তার মায়ের পিছন থেকে একটা ব্যাগ দিবে বলে নিয়ে আসে। অনেক কাদার পরও তাকে মায়ের কাছে ফিরিয়ে দেয়নি।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো: রাসেলুর রহমান বলেন, খবর পেয়ে থানা থেকে এসআই সেলিম ঘটনাস্থলে গিয়ে অপহরনকারীসহ শিশুটিকে আটক করে থানায় নিয়ে আসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com