বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহর থেকে নিখোজ কলেজ ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকা থেকে নিখোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার নিখোঁজ কলেজ  ছাত্রীর পিতা পরিমল দাস হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
জানা যায়, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের পরিমল দাস পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে পৌর এলাকার  চিড়াকান্দি বড়পুকুরপাড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। গত শনিবার বেলা ১১টায় বাসা থেকে নিখোঁজ হন তাঁর কন্যা। সে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিমল দাস হবিগঞ্জ সদর থানায় গত রবিবার সাধারণ ডায়েরী করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক ভাবে ওই এলাকার সোহাগ নামে এক যুবককে আটক করে। পরে মেয়েটি পুলিশকে জানান, সোহাগ তার নিখোঁজের সাথে জড়িত নয়। সে স্বেচ্ছায় বাড়ি থেকে নিখোঁজ হয়।
এদিকে সোহাগের বিরুদ্ধে মেয়ের পরিবারের কোন অভিযোগ না থাকায় থাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, মেয়েটি স্বেচ্ছায় বাড়ি থেকে নিখোঁজ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com