শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে আনারসের বিজয় উল্লাস

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ আনারসের বিজয় উল্লাসে মেতে উঠেছে পুরো চুনারুঘাট। আনাচে-কানাচে চলছে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ। নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে করছেন কোশল বিনিময়। তাদের প্রার্থী আবু তাহেরের সাফল্যে বাধ ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে সারা উপজেলায়। ২৭ ফেব্র“য়ারী অনুষ্টিত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তাহের আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩ ভোটের ব্যবধানে উপজেলা বিএনপি’র সভাপতি কাপপিরিচ প্রতীকের সৈয়দ লিয়াকত হাসানকে হারিয়ে বিজয়ের মুকুট মাথায় পড়েন। তিনি পেয়েছেন ৫১ হাজার ৬ শ’ ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ লিয়াকত হাসান ভোট পেয়েছেন ৪৭ হাজার ৫শ ৬৯ ভোট। এ ফলাফল ঘোষনা নিয়ে ভোটের রাতে বিএনপি ও তাদের মিত্ররা সারা উপজেলায় একযোগে কাপ-পিরিচের সমর্থনে বিজয় মিছিল বের করলে আইন-শৃংখলা বাহিনীকে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পরে সরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রথম প্রথম আনন্দ মিছিল না করার ঘোষনা দিলেও পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে তারা পিছু হটেন। শুক্রবার সকালে উপজেলা সদরে আওয়ামীলীগ ও আনারস মার্কার সমর্থকরা বিরাট বিজয় মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাতে সীমান্তের আসামপাড়া বাজারে বিজয় মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগ। মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন খাঁন ও সাধারন সম্পাদক আঃ মালেক। আনন্দ মিছিল শেষে এক পথ সভায় মিলিত হন নেতা-কর্মীরা। বিজয়ের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন, দেওয়ান রিপন, সোহেল আহম্মদ, সৈয়দ আরিফ প্রমূখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিজয়ের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে হবে। যেতে হবে সাধারন মানুষের কাছাকাছি। তবেই আসবে আসল বিজয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com