বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৮২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০১৭ উপলক্ষে বানিয়াচং উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনীত হয়েছেন ২নং বানিয়াচঙ্গ উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান। গত ২৪ অক্টোবর বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ স্বাক্ষরিত এক পত্রে গতকাল এ তথ্য নিশ্চিত করা হয়। উল্লেখ করা হয়, বানিয়াচঙ্গ উপজেলার ইউনিয়ন সমূহের মধ্য থেকে ৪৫দিনের মধ্যে জন্ম নিবন্ধনের হারসহ জন্মনিবন্ধন কার্যক্রম ও ইউপি’র সার্বিক কর্মকাণ্ডে সন্তোষজনক হওয়ায় ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানকে নিবন্ধন হিসেবে উপজেলা শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
প্রতিক্রিয়ায় ওয়ারিশ উদ্দিন খান জানান, ২০০৩ সালের ২নং  উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ১ম চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত নির্বাচনে তিনি বিপুল ভোটে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে তাকে শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়নবাসীসহ উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com