মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে পুলিশের সাড়শী অভিযান ৬ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৬৪৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর, নিয়মিত মামলা ও মাদক মামলার ৬ পলাতক আসামী গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন মামলার ৬ পলাতক ৫ আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-বদরদী গ্রামের রুস্তম মিয়া পুত্র মুকিত মিয়া (৩৫), পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মাহমুদ মিয়ার পুত্র জামির হোসেন রানা (৩৬), ওসমানী রোডের বাসিন্দা জুয়েল মিয়া (৩০), বড় আলীপুর গ্রামের মতিউর রহমানের পুত্র আব্দুল হামিদ (৩৭) ও কন্যা ফাতেমা বেগম (৩৮) এবং পানিউমদা ইউনিয়নের কাগাউড়া গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র লিটন (৩৬। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার হবিগঞ্জ কোর্টে প্রেরন ককরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com