রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পুরান মুন্সেফী এলাকায় সিসি রাস্তা ঢালাই কাজ পরিদর্শন করেছেন মেয়র

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পুরান মুন্সেফী আবাসিক এলাকায় হবিগঞ্জ পৌরসভার সিসি রাস্তা ঢালাই কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। মঙ্গলবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরান মুন্সেফী এলাকা হতে উত্তর শ্যামলী যাওয়ার রাস্তায় সিসি রোডের ঢালাই কাজ শুরু হয়। ঢালাইয়ের পূর্বে নির্মাণ কাজের শতভাগ মান বজায় রাখার জন্য মেয়র আলহাজ্ব জি কে গউছ পৌরসভার প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন। উল্লেখ্য, পুরান মুন্সেফী হতে উত্তর শ্যামলী যাতায়তের রাস্তাটি দীর্ঘদিন ভগ্ন অবস্থায় ছিল। রাস্তাটি খানাখন্দে ভরপুর থাকায় পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের ভোগান্তি ছিল চরমে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জ পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ওই সিসি রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। রাস্তাটি সংস্কারের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে জানান এলাকাবাসী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com