মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের হবিগঞ্জ পৌরসভার ফুটপাত দখলমুক্তকরণ অভিযান অব্যাহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের তিনকোনা পুকুরপাড়, পুরাতন হাসপাতাল রোড ও বেবীষ্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকালে ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধস্থাপনা উচ্ছেদকারী টিম শহরের বেবীষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। পরবর্তীতে পুরাতন হাসপাতাল রোড ও তিনকোনা পুকুর পাড় এলাকায় একই অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জ শহরের সৌন্দর্য্য রক্ষা, পথচারীদের চলাচলের পথ সুগম করা, যানজট নিরসন তথা পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করনের লক্ষ্যে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান মেয়র আলহাজ্ব জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com