বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

এমপি কেয়া চৌধুরীর উদ্যোগে গজনাইপুর নমুশুদ্র গ্রামে রাস্তা নির্মাণ

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়ায় গ্রামে নমশুদ্রপাড়ায় বসবাসরত প্রায় ৩শ মানুষের যাতায়াতের জন্য এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উদ্যোগে রাস্তা নির্মান করা হয়েছে।
২০১৭ সালের জানুয়ারীতে পরির্দশনকালে নমশুত্রপাড়ার মানুষের চলাচলের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেন এমপি কেয়া চৌধুরী। তিনি সড়ক নির্মাণের জন্য কাবিখা প্রকল্প থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেন। ইতিমধ্যে রাস্তা নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি এমপি কেয়া চৌধুরী ওই গ্রাম পরিদর্শনে যান। এ সময় রাস্তা নির্মাণ করে দেয়ায় নমশুদ্র পাড়ার লোকজন তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কেয়া চৌধুরী ওই রাস্তা সংস্কারে অবশিষ্ট অংশ সংস্কারে আরো ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন গজনাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজমান আলী, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ আলী, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ গাজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছান্দালী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোয়াব উল্লাহ্, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ, আওয়মী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com