বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত জুয়েলের অবস্থা সংকটাপন্ন

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত জুয়েল হাসানের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার পরিবার। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জুয়েল উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের হাজী সুফি মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গেল ঈদুল আযহার দিনে জুয়েল হাসানের সাথে কোরবানির মাংস নিয়ে একই গ্রামের আতিক উল্লার ছেলে জিলু মিয়ার বাদানুবাদ হয়। ঘটনাটি জুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে জিলু মিয়া ও তার পরিবার ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় জুয়েল হাসান নবীগঞ্জ বাজার থেকে বাড়ি যাবার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের জিলু মিয়া, ছবুর মিয়া,  বদরুল মিয়া, সাফিউল, কালাম ও আসাদ মিয়া ধারালো অস্ত্র দিয়ে জুয়েল হাসানের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জুয়েল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। হামলাকারীরা তার মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশাপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের লোকজন জানিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com